ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় ৫০ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ১২৬ জন। এদিকে একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫০ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জন। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জন। সারাদেশে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচ হাজার ৫১৫টি, মোট নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৫৪৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৩৬ হাজার ৪০০টি।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য এক শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ ও শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।


এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৬৫৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১২ হাজার ১৮১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩১ হাজার ৪৭৫ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑